প্রকাশিত: ০৮/০৫/২০২১ ৯:৪০ এএম

কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করছিল। শনিবার ভোরে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট দিয়ে এসে শামসুল ইসলামের বাড়িতে রাখা হয়। পরবর্তীতে পাচার করা হয়। সে রকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...