ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০১/২০২৫ ৭:৩৪ এএম

কক্সবাজার সৈকতের হোটেল সী-গাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে টিপুর মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্স খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কক্সবাজার মডেল থানায় মামলা হয়েছে। টিপুর ভগ্নিপতি ইউনুস আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরিবারের সদস্যদের দাবি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে গোলাম রব্বানী টিপুকে।
এদিকে টিপু হত্যার ঘটনায় ৯ জানুয়ারি রাতে দুজনকে হেফাজতে নেন র‍্যাব-১৫। তারা হলেন- খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার ওরফে চালু অপরজন কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ হক ভুট্টো।

কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে নিহত কাউন্সিলরের ভগ্নিপতি ইউনুস আলী শেখ থানায় আসেন এবং তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী টিপুরা তিন ভাই ও এক বোন। টিপু মেজো। বড় ভাই স্কুলশিক্ষক ও ছোট ভাই পারিবারিক গাড়ির ব্যবসা দেখাশোনা করেন। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।

মা বেঁচে নেই। ছাত্রজীবনে খুলনা বিএল কলেজে ছাত্রমৈত্রীর সক্রিয় কর্মী ছিলেন গোলাম রাব্বানী টিপু।
তিনি কক্সবাজারে লবণ ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এখন খুলনা অঞ্চলে জমির ব্যবসা করেন। তার এক ছেলে ও এক মেয়ে।

ছেলে সপ্তম শ্রেণি ও মেয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer