প্রকাশিত: ২২/০৬/২০১৮ ৪:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ আলী আরফাত (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রাম হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার সকালে নিহত আরফাত সহ ৪/৫জন বন্ধু সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহপাঠিরা তাকে উদ্ধার করে দ্রæত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer