উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ৭:২৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০২৩ ৬:৫৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ফুরকান উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বায়তুশ শরফ সড়কে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...