প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় এলিনা আকতার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

গৃহবধূ এলিনা আকতার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়ার ফরিদুল আলমের স্ত্রী ও লোহাগড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটার নুরুল আমিনের মেয়ে।

এলিনার চাচা মোস্তাক আহমদ জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। গত চার বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। সংসারে তাদের তিনবছর বয়সী মেয়ে ও দেড়মাস বয়সী ছেলে রয়েছে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের আগে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer