উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২২ ৭:৪৪ এএম

কক্সবাজারের ২২টি স্কুলের ১১০ শ্রেণিকক্ষের মধ্যে ৭৪টি নতুন নির্মাণ ও ৩৬টি সংস্কার করে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুবান্ধব এসব শ্রেণিকক্ষে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী নানামুখী সুবিধা পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার ইউনিসেফ জানায়, সরকারকে সহায়তার অংশ হিসেবে ইউনিসেফের নানামুখী উদ্যোগে এখন পর্যন্ত কক্সবাজারে ৬৫৭টি স্কুলের উন্নয়ন হয়েছে।

শ্রেণিকক্ষগুলো নির্মাণ ও সংস্কার করা হয়েছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের সহায়তায়। এগুলো শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডেস্ক, বেঞ্চ ও চেয়ার দিয়ে সাজানো হয়েছে। প্রতিবন্ধী শিশুদের জন্য র‌্যাম্প ও শিশুবান্ধব স্যানিটেশন সুবিধাও রাখা হয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, শ্রেণিকক্ষ যখন শিশুবান্ধব ও নিরাপদ হয়, তখন শিশুরা শিখতে পছন্দ করে। তাদের স্কুলে ভর্তি ও উপস্থিতি বাড়ে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, স্কুলগুলোতে এখন শিশুরা আরও ভালো পরিবেশ পাবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...