ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০২/২০২৫ ৭:৪৪ এএম

কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হোছাইনগীর (৩৬)। তার বাড়ি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।

জানা যায়, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় প্রত্যক্ষদর্শী লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...