প্রকাশিত: ০৮/০৪/২০২১ ৯:৩৭ পিএম , আপডেট: ০৮/০৪/২০২১ ৯:৫১ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরের প্রবশেদ্বার লিংকরোড থেকে একজন অস্ত্রধারী মাদক কারবারীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরিপাড়ার মো. আবদুল্লাহর ছেলে মেহেদী হাসান বাবু (১৭) ও রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্যারঘোনা এলাকার আবদুল করিমের ছেলে মোঃ তারেকুল ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়।

এ সময় একটি টি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী লিংকরোড মেরিন সিটি কমপ্লেক্সের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি দল অভিযানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। তখন আভিযানিক দলের সদস্যগন সরকারী সম্পত্তি এবং তাদের জানমালের আত্মরক্ষার লক্ষ্যে পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী হাসান বাবু ও তার সহযোগী মোঃ তারেকুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মো. আবু সালাম চৌধুরী আরো জানান, গুলিবিদ্ধ মাদক কারবারী মেহেদী হাসান বাবুকে কালবিলম্ব না করে অতিদ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।

ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এই মিডিয়া কর্মকর্তা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer