প্রকাশিত: ০১/০৫/২০২২ ৩:৪৩ পিএম

টমটম চালাতে গিয়ে কক্সবাজার সদরের লিংকরোড থেকে নিখোঁজের তিনদিন পর তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মে) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রামুর চেইন্দা চরপাড়ার মাঝখানে নবনির্মিত রেল লাইনের পাশের বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসেন।

স্থানীয়দের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় মরদেহটি আবু সৈয়দ (১৮)’র। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া শিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। আবু সৈয়দ ভাড়ায় চালিত টমটম চালক ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে নিখোঁজ ডায়েরিও করেছি পরিবার।

নিহতের পরিবারের বরাত দিয়ে রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, আবু ছৈয়দ টমটম (অটোরিকশা) চালাতেন। গত বৃহস্পতিবার বিকেলে ভাড়া নিয়ে লিংকরোডের দিকে গিয়ে নিখোঁজ হন। আজ সকালে ওই চেইন্দা চরপাড়া মাঝখানে নবনির্মিত রেল লাইনের পাশের বিলে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করতে গিয়ে দেখা গেছে মরদেহটি গলাকাটা। ধারনা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়ে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে।

ওসি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...