উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/১১/২০২২ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/১১/২০২২ ৪:৪৭ পিএম

দেশ মাতৃকাকে যেকোন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় সৈনিকদের সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যেকোনো প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর আন্তঃফরমেশন অ্যাসল্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, যত অস্ত্র আমরা কিনি না কেন, যত ডিজিটালাইজড হই না কেন, যারা এগুলো পরিচালনা করবে তারা যদি সুদক্ষ না হয় এগুলো ব্যর্থ হয়। সেনাবাহিনীতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম।

https://youtu.be/ta5rteyTTH4

রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১০ আর্টিলারি ব্রিগেড এই প্রতিযোগিতার আয়োজন করে। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবারের এ প্রতিযোগিতা শেষে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক গোলাম রাব্বানী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়া আরও উপস্থিত ছিলেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সেনা সদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনা সদর ও আর্টডক এর প্রতিনিধি অফিসারগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...