উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১২/২০২২ ৯:৪১ এএম

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ ঘণ্টা পর আরিফুল ইসলাম নিশু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের মৌলভীরকুম বাজারে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় আহত হয়।

আরিফুল ইসলাম নিশু ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী দিত।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল নিশু। এ সময় মগবাজার-মৌলভীরকুম সড়ক দিয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুত গতির একটি চাঁদের গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে চকরিয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী চমেকে মারা গেছে শুনেছি। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...