প্রকাশিত: ২৯/১২/২০১৯ ৮:৫৯ এএম

নাস্তা খেতে তছলিমা জান্নাতের (৭) হাতে ৮০০ টাকা দিয়ে পালিয়ে গেছেন তার বাবা মো. ছলিম। শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

থানায় নিয়ে আসার পর বাবা ও মায়ের নাম বলতে পারলেও পরিবারের ঠিকানা দিতে পারছেন না জান্নাত। তবে জানিয়েছে, তার মা মারা গেছেন।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কোরক বিদ্যাপীঠ এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান শিশুটির ছবিসহ নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিলে ঘটনাটি সামনে আসে।

ওসি হাবিবুর রহমান জানান, মেয়েটি বাবা-মার নাম ছাড়া আর কিছু বলতে পারছে না। থানা হেফাজত থাকা অবস্থায় তার পরিবার বা আত্মীয়-স্বজনের খোঁজ করা হয়। না পেয়ে নিয়ম অনুযায়ী তাকে কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

ওসি জানান, তারা ধারণা করছেন, জান্নাতের মা মারা যাওয়ায় তার বাবা ছলিম আরেকটি বিয়ে করেছেন। সৎ মা জান্নাতকে গ্রহণ না করতে পারায় তাকে রাস্তায় ফেলে গেছেন ছলিম।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জান্নাতের আত্মীয়-স্বজন যাতে তার বিষয়টি জানতে পারে এবং তাকে বাড়ি নিয়ে যায় সেজন্য ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে। কেউ থানায় এসে যোগাযোগ করলে ও প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিশ্চিত করলে তাদের আইনগত সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer