প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ১১:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের পেকুয়ায় জিফু মনি (২) নামে এক শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে মা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৭টার দিকে পেকুয়া উপজেলা সদরের মগকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা রশিদা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত জিফু মনি সদর ইউনিয়নের মগকাটা এলাকার শের আলীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের লোকজনের ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করছিল জিফু মনি। এক পর্যায়ে তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঘটনায় জিফুর মা রশিদা বেগম রাগের মাথায় নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে। পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং মা রশিদা বেগমকে (২৮) আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নির্মমভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মা রশিদা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer