প্রকাশিত: ০১/১০/২০১৭ ৭:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সমুদ্রের তীর ঘেঁষে কক্সবাজার-টেকনাফ-সাবরাং মেরিন ড্রাইভকে সংযুক্ত (কানেকটিং) করে সংযোগ সড়ক নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে থাকা ৮০ কিলোমিটার রাস্তাটিও দীর্ঘতম মেরিন ড্রাইভ। নির্মাণ শেষ হওয়ার পর গত ৬ই মে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৩ সালে এ সড়কের নির্মাণকাজ শুরু হয়। মেরিন ড্রাইভ নির্মাণের দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে রয়েছে বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজ পাহাড়ের হাতছানি। তাই মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করলে যে কেউ মুগ্ধ হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব সুলতানা ইয়াসমীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মেরিন ড্রাইভকে সংযুক্ত করে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা যাবে না। গত ৬ই মে’র আগে কোনো সংযোগ সড়ক নির্মিত হয়ে থাকলে মেরিন ড্রাইভ থেকে ১০ মিটার দূরে নির্মিত সংযোগ সড়কের ওপর ‘পিলার বেরিয়ার’ স্থাপন করে সংযোগ সড়ক থেকে মেরিন ড্রাইভে সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ রাখতে হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...