ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৯:৫২ এএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মাদকদ্রব্য বহনের মামলায় দুই মায়ানমার নাগরিককে (রোহিঙ্গা) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এই রায় প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুবাইর ও একই এলাকার আবদুল গণির ছেলে মো. রফিক।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ এপ্রিল নাফ নদের জালিয়াদিয়া পয়েন্ট দিয়ে নৌকাযোগে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা জুবাইর ও মো. রফিককে আটক করে।

পরে তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়েছে। কক্সবাজারের অনেক মাদক মামলা রয়েছে। সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে আমরা কাজ করছি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...