উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ১০:৪১ এএম

কক্সবাজারের রামুতে এক মুসলিম পরিবারের বসত ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে মহামূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি। মঙ্গলবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালার চৌধুরী পাড়ায় আব্দুর রহিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে এই বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী আব্দুর রহিম আজকের পত্রিকাকে জানায়, বেশ ক’দিন ধরেই তার সহধর্মিণী নুর বেগম তাদের বসত ঘরের মাটির নীচে বুদ্ধমূর্তি থাকার বিষয়টি স্বপ্নে দেখছিলো৷ পরে মাটি খুঁড়লে ২ ফুট নীচে বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়।

সরজমিনে দেখা গেছে, বুদ্ধ মূর্তিটি প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৪ ইঞ্চি প্রশস্ত। বুদ্ধ মূর্তিটির পেছনের অংশে ২২k দুটি চিহ্ন দেখা গেছে।

উদ্ধারের পর বুদ্ধ মূর্তিটি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথের’র কাছে হস্তান্তর করা হয়েছে। কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষু জানান, বৃহস্পতিবার দুপুর চারটায় বুদ্ধ মুর্তিটি আব্দুর রহিম ও তার স্ত্রী রাংকুটে দিতে আসেন। এই বুদ্ধ মূর্তিটি বেশ প্রাচীণ বলে দাবী এই ভিক্ষুর।

বুদ্ধ মূর্তিটি পাওয়ার পর যথাযথভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের কথাও জানান জ্যোতিসেন ভিক্ষু।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...