ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১:০৮ পিএম

কক্সবাজার উখিয়া পালংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিক। তিনি পেশায় একজন শ্রমিক। সাত বছর আগে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রাসেলের চায়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। দোকান মালিক রাসেল তার বেতন বকেয়া রাখেন। বকেয়া বেতনের জন্য মালিকের কাছে বারবার গেলেও টাকা না দিয়ে বিভিন্ন অজুহাত দেখান। টাকা না দেওয়ায় তার মনে ক্ষোভ জন্ম নেয়।

সেই ক্ষোভ মেটাতে মাইক ভাড়া করে পুরো শহরে মাইকিং করে গালমন্দ ও টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন মোহাম্মদ শফিক। এ ঘটনায় শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

শফিক জানান, ৭ বছর আগে শহরের ঝাউলা এলাকার রাসেলের দোকানে চাকরি করেন। চাকরির বেতন বাবত ৮৪ হাজার টাকা পাবে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, যতক্ষণ টাকা ফেরত না দেবে ততক্ষণ এই মাইকিং করবে বলে তিনি ঘোষণা দেন। পরে তিনি রাসেলের ঘরের সামনে গিয়েও মাইকিং করতে দেখা যায়। এলাকার কয়েকজন শফিককে টাকা পাইয়ে দেওয়ার আশ্বস্ত করে মাইকিং না করার অনুরোধ করেন।

ঝাউলা এলাকা বাসিন্দা মুক্তার বলেন, শ্রমিকের টাকা না দিয়ে ততদিন কষ্ট দেওয়া অন্যায় হয়েছে। তবে মাইকিং করে টাকা চাওয়াটা ঠিক হয়নি।

রাসেলের স্বজন পরিচয় দেওয়া উজ্জ্বল নামে এক ব্যক্তি বলেন, রাসেল এই এলাকার সম্মানী ব্যক্তি। তবে এভাবেই মাইকিং করে টাকা চাওয়াটা ঠিক হয়নি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...