উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ৯:১৪ এএম

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ময়লার স্তূপের ওপর কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খুলে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। বিষয়টি পুলিশ জানার পর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

ওসি জাবেদ মাহমুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...