ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১১/২০২৩ ৪:০৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন-২০২৩ এর সংসদ সদস‌্য প‌দে কক্সবাজা‌রের ৪টি আস‌নের মনোনয়নপত্র বাছাই করা হ‌বে আগা‌মী ৩ ও ৪ ডিসেম্বর।

রোববার কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা রিটা‌র্নিং অফিসারের কার্যালয় থে‌কে এক বিজ্ঞপ্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়।

কক্সবাজার জেলা প্রশাসক ও রিটা‌র্নিং অ‌ফিসার মো. শাহীন ইমরান স্বাক্ষ‌রিত ওই বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র জেলা প্রশাসক, কক্সবাজার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাছাই করা হবে।

৩ ডি‌সেম্বর সকাল ১০টায় ২৯৪ নং সংসদীয় আসন কক্সবাজার-১ এবং সকাল ১১টায় ২৯৫ নং সংসদীয় আসন কক্সবাজার-২ এর মনোনয়নপত্র বাছাই করা হ‌বে।

আর ৪ ডি‌সেম্বর সকাল ১০টায় ২৯৬ নং সংসদীয় আসন কক্সবাজার-৩ এবং সকাল ১১টায় ২৯৭ নং সংসদীয় আসন কক্সবাজার-৪ এর মনোনয়নপত্র বাছাই করা হ‌বে।

মনোনয়নপত্র বাছাইকালে তথ্যসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপযুক্ত প্রতিনিধি এবং মনোনয়নপত্র দাখিলকারী নিজে অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রতিনিধি, মনোনয়নপত্র দাখিলকারীর প্রস্তাবক ও সমর্থকসহ উপস্থিত থাকতে পারবেন বলে বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হ‌য়ে‌ছে। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...