উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/১০/২০২২ ৫:৪১ পিএম

১২ অক্টোবর ২০২২ তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এবং কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এর বিপরীত পাশে গণপূর্তের সৈকত সমবায় সমিতির প্লটসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অননুমোদিতভাবে নির্মাণাধীন ৪টি দুইতলা ভবন এবং ০২টি এক তলা ভবন ভেঙ্গে দেয়া হয়।

সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৬ সালে ৭.৫ একর জমি সৈকত সমবায় সমিতির নামে বরাদ্দ দিলেও পরবর্তীতে ১৯৯৭ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৭.৫০ একর এর পরিবর্তে ৫.০০ একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে এবং সৈকত সমবায় সমিতি কর্তৃক সংশোধিত বরাদ্দপত্র মেনে নেয়।

কিন্তু সৈকত সমবায় সমিতি কর্তৃক মহামান্য হাইকোর্টে আরো ২.৫০ একর জমি পাওয়ার জন্য ৪২৮৩/১৯৯৭ নং রীট করে। পরবর্তীতে তারা ৩০/২০১৬ নং সিভিল রিভিউ পিটিশন দায়ের করলেও ২৭/০৬/২০১৯ তারিখে তা খারিজ করা হয়। ফলে বিতর্কিত ২.৫০ একর জায়গার উপর সৈকত সমিতির অধিকার না থাকায় আদালত কর্তৃক উচ্ছেদ করতে বলা হয়। তারই প্রেক্ষিতে অবৈধ অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন, আমাদের সকলেই দায়িত্ব; তাই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে এবং অনুমোদন নিয়ে ভবন নির্মাণের জন্য তিনি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কক্সবাজারকে একটি পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...