উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ৮:২৮ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কক্সবাজার শহরের কলাতলী পর্যটন এলাকায় বিক্ষোভ থেকে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে হাশিমকে আটক করা হয়।




গ্রেফতার যুবকের নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়ার আবদুল হকের ছেলে।



কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে হাশিম নামের একজনকে আটক করা হয়েছে।

এদিকে ভাঙচুরের ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি দায়ের করেন কলাতলীর পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী।


অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে কক্সবাজার শহর থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল কলাতলীতে এসে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।



কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের সময় ভাঙা কাচ ছিটকে পড়ে কয়েকজন পর্যটক আহত হন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...