প্রকাশিত: ৩১/০৮/২০১৮ ৮:৩০ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আরাফাত (২৮) করিম নামে কক্সবাজার জেলা জজ আদালতে কর্মরত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১আগষ্ট) দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মোঃ আরাফাত ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছৈয়দ করিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী এডভোকেট রেজাউল করিম রেজা।
তিনি জানান, বাড়িতে পড়ে থাকা একটি সংযোগ তারে অসতর্কতা বশতঃ স্পর্শ হওয়ায় সাথে মারাত্মক আহত হয়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পুরো এলাকা ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার এশার নামাজের পর নিজ এলাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer