প্রকাশিত: ১৫/১০/২০১৮ ৪:৪৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের পানবাজার এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৬টি ছুরি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান কক্সবাজার সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার।

আটকরা হলেন, শহরের মধ্যম বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুর রহমান আশিক ও তার সহযোগী একই এলাকার আবুল বশরের ছেলে সাজ্জাদ রহমান।

কক্সবাজার সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, আটক আশিকের বিরুদ্ধে হত্যা, গুম, ধর্ষণ, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে আটকের চেষ্টা করে আসছিল। আজ ভোরে আশিকের অবস্থান নির্ণয় করে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...