প্রকাশিত: ০৪/১২/২০১৮ ১:০৭ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের পেকুয়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এসময় তারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করবেন বলে ঘোষণা দেন।
আজ সোমবার রাতে পেকুয়া সদরে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মহাজোট প্রার্থী আলহাজ্ব জাফর আলমের হাতে ফুলের তোড়া ও নৌকা উপহার দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
এসময় কক্সবাজার জেলা, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
যোগ দেয়া বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম, পেকুয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি বোরহান উদ্দিন।
তারা জানান, তাদের সঙ্গে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের অন্তত আড়াই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...