ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৩ ৯:১২ এএম

কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা একটি বাস তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে মালিকবিহীন এসব হেরোইন জব্দ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে বলে গোপন তথ্যে জানা যায়।

ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...