ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৯:৪৯ এএম

কক্সবাজারের কুতুবদিয়া বহির্নোঙ্গরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী একটি বিদেশি বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা কুতুবদিয়া বহির্নোঙ্গরে নিয়মিত টহলের সময় লক্ষ্য করে যে, একটি বাংলাদেশি ওয়েল ট্যাংকার ওটি ইউনিয়ন পানামা পতাকাবাহী বিদেশি বানিজ্যিক জাহাজ MT DOLPHIN-19 থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উভয় জাহাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা তেল সংগ্রহ ও সরবরাহের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

তদন্তে আরও জানা যায়, MT DOLPHIN-19 জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও, ১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে অনুমতি ছাড়াই কুতুবদিয়া বহির্নোঙ্গরে নোঙর করে এবং দুপুর ২টা পর্যন্ত অবৈধভাবে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় কোস্ট গার্ড জাহাজটি আটক করে চট্টগ্রাম বহির্নোঙ্গরে নিয়ে আসে। পাশাপাশি, বাংলাদেশি ওয়েল ট্যাংকারটি ৯ জন ক্রুসহ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস বিভাগের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জ্বালানি আদান-প্রদান করায় মেরিন কোর্টের মাধ্যমে উভয় জাহাজের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer