উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫/১০/২০২২ ৩:৫৪ পিএম

সৈকত নন্দিনী কক্সবাজারে বসছে এসএসসি-০৩ ব্যাচের বন্ধুদের মিলনমেলা। সাগরপাড়ের হোটেল শৈবালে মিলিত হবে ওই ব্যাচের সব বন্ধুরা। এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সমন্বয়কের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। জানাযায়, ৮অক্টোবর (শনিবার) সাগরপাড়ে শৈবালে অনুষ্ঠিতব্য ০৩ব্যাচের মিলনমেলায় অংশ নিতে যাচ্ছেন ৬৩০ বন্ধু। ইতিমধ্যে উল্লেখিত বন্ধুরা রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। বৃহত এই বন্ধু মেলায় র্য্যালী,প্রতিষ্ঠান ভিত্তিক পরিচিতি,খেলাধুলা,র্য্যাফেল ড্র,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অনেককিছুরই স্মৃতিচারণ ঘটবে বলে জানাগেছে। এদিকে রেজিষ্ট্রেশনের দায়িত্বে নিয়োজিত বন্ধু আরাফাতুল মুরাদ জানান, এস.এস.সি-০৩ ব্যাচের বন্ধুদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করতে বন্ধু মোঃ সাজেদুল ইসলাম লিটন,জিয়া উদ্দিন ও মোঃ খালিদ বিন সাঈদকে সমন্বয়ক করে বন্ধুদের নিয়ে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
বন্ধু জুনায়েদ আলী চৌধুরী জানান,০৩ ব্যাচের বন্ধুদের নিয়ে মিলনমেলাটি সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে মিলনমেলা স্থল তথা ভেন্যুর প্রস্তুতি এবং টি-শার্টসহ সব কার্যক্রম শেষ করা হয়েছে।
সমন্বয়ক কমিটির অন্যতম বন্ধু জিয়া উদ্দিন জানান,এসএসসি-০৩ ব্যাচের মিলনমেলা স্মরণীয় করে রাখতে কক্সবাজারের সব বন্ধুদের একত্রিত করার প্রয়াসে এই আয়োজন। জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত বন্ধুদের আড্ডা এবং মিলনমেলায় মুখরিত হবে সাগরপাড়ের শৈবাল প্রাঙ্গন।#

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...