প্রকাশিত: ২১/০৭/২০১৮ ৮:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় মো. ইসমাইল নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইলকে শীর্ষ মাদক কারবারি দাবি করে পুলিশ বলছেন, মাদক কারবার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৩ টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালির কুমারিয়া ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মো. সাইফুলের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি ধারনা করছেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্ত বিস্তারের জের ধরে এই গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি জানান, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার চিরিংগা ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আবদুস সালামের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...