উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/১০/২০২২ ৯:১৬ পিএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বজ্রপাতে মো. শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে কুতুবজোম ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিব ৯নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের পুত্র। এবং কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রবিবার দুপুরে বাবার সঙ্গে পশ্চিমের সাগরে শখ করে মাছ ধরতে যায় শাকিব। হঠাৎ দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে মো. শাকিব গুরুতর আহত হন। এসময় অদূরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে স্পিড বোট যোগে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহেশখালী থানার পরিদর্শক (ওসি) প্রণব চৌধুরী বলেন, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer