উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ৩:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
Single Page Top

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফরিদুল আলম নামে এক ব্যক্তি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) তার হুমকির ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ৬ নভেম্বর পিটার হাসকে নিয়ে বক্তব্য দেন ফরিদুল আলম। বুধবার তার সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে আমি জানি না। আমি এ ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেইনি।’ এ সময় ভিডিওর কথা উল্লেখ করা হলেও তিনি বক্তব্যের বিষয়টি অস্বীকার করেন।

এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি।

তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে।’

এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন। ৮ নভেম্বর তা গণমাধ্যমে আসে। সুত্র, কালবেলা

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer