উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১১/২০২৩ ৭:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চাপ্টারের সভাপতি এমএ হাশেম রাজু বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি নিয়ে মামলার আবেদন খারিজ করে দেন।

হাশেম রাজু বলেন, বিচারক আমার জবানবন্দি নিয়ে মামলা খারিজের আদেশ দিয়েছেন। মামলা খারিজের বিরুদ্ধে শিগগিরই রিভিশন মামলা করব। এ ছাড়া আগেও আরেকটি মামলা করেছিলাম, সেটিও খারিজ হয়েছিল। তার আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেছি। রিভিশন শুনানি ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, এ মামলা দায়েরের পরে মার্কিন দূতাবাস, জাতিসংঘ ও কমনওয়েলথ থেকে ধন্যবাদ দিয়েছে এবং মামলা দায়েরের পরে আমার কোনো ক্ষতি বা সমস্যা হয়েছে কিনা জিজ্ঞাসা করেছে। মামলা করার পরে আমার ব্যবহৃত মোবাইলফোনে বিভিন্ন মানুষ হুমকি দিয়েছে। হুমকির পরে আমি রমনা থানায় আইনগত পদক্ষেপ নিতে চাইলে, তারা আদালতে যাওয়ার পরামর্শ দেন। আমি নিজেকে নিরাপদ মনে করছি না।

গত ৬ নভেম্বর মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে এক জনসভায় আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছিলেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...