প্রকাশিত: ২৬/০২/২০২১ ১০:০৫ পিএম
ছবি-প্রতীকী

নিউজ ডেস্ক::

ছবি-প্রতীকী

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে মো. ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)। আহত মো. ফারুক (২০) রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. হোছনের ছেলে।

আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নিহত ও আহত তিনজন বানিয়ারছড়া স্টেশনে একটি গ্রীল ওয়ার্কসপের কর্মচারী।

শুক্রবার দোকান বন্ধ থাকায় তিন বন্ধু মিলে মোটর সাইকেল করে হারবাংয়ে বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ট্রাক তিন মোটরসাইকলে আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই জন।

আহত একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি পালিয়ে যায়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...