উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০২/২০২৫ ৩:৫৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পানবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিতে থাকা দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোহাম্মদ রুবেল (২৮) এবং মোহাম্মদ সেলিম (২২)। এরমধ্যে রুবেল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে। আর সেলিম একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে ফিরছিলেন রুবেল ও সেলিম। মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় আসার পর মহেশখালী থেকে পেকুয়ামুখী পানবোঝাই একটি পিকআপ ভ্যান ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ছালেক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়েছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...