প্রকাশিত: ০৮/০৬/২০১৮ ১২:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় প্রাইভেট কার চাপায় রিকশাচালক আব্দুল মালেকের এক পা বিচ্ছিন্ন হওয়ার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার গাড়ি চালকের নাম মো. রিয়াদকে (১৮)। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ছেলে। বৃহস্পতিবার রাতে শহরের এবিসি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার রিয়াদকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, গত ২২ এপ্রিল মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে রিয়াদ রাস্তার পাশে বিশ্রামরত এক রিকশাচালককে চাপা দেন। এতে রিকশাচালকের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় সেদিন আরও দুইজন আহত হয়। প্রাইভেট কারের ধাক্কায় পা হারানো আব্দুল মালেকের ভাই আব্দুর রহিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer