প্রকাশিত: ২৪/১১/২০১৮ ৮:০৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে ছিন্নমুল পথকলি শিশুদের এক খৎনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় প্রেস ক্লাবে এর আয়োজন করা হয়। কক্সবাজারে পথশিশুদের খৎনা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এই ক্যাম্পে পর্যায়ক্রমে ৫০ জন পথশিশুকে খৎনা করানো হচ্ছে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কক্সবাজার প্রেস ক্লাবের সহযোগিতায় এই খৎনা ক্যাম্প বাস্তবায়ন করছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত পথশিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবন’। আজ প্রথম দিন ৫ জন শিশুকে খৎনা করানো হয়।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফায়েল আহমদ, প্রেস ক্লাবের সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, বিএফইউজের সদস্য আয়াছুর রহমান, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপরিচালক জেসমিন আক্তার, মাদক নিরাময় কেন্দ্র ‘নোঙর’এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন জীবনের অর্থ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পথশিশুদের মানবেতর জীবন থেকে একটি সুন্দর জীবনে নিয়ে আসার জন্য যারা উদ্যোগ নিয়েছে, তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। যেন সুবিধাবঞ্চিত এসব শিশুরাও আমাদের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

তিনি বলেন, মেয়ে পথশিশুদের (যারা বিয়ের উপযুক্ত) বিয়ে এবং ছেলে পথশিশুদের কর্মক্ষম করার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে। আর তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত করারও ব্যবস্থা করা হবে। শহরের মধ্যেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল নির্মিত হচ্ছে। সেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পথশিশুদের জন্য একটি নাইট শেল্টারও নির্মাণ করা হবে।

স্বাগত বক্তব্যে নতুন জীবন সংগঠনের সভাপতি ওমর ফারুক হিরু জানান, পথশিশুদের একটি সুন্দর জীবন দেওয়ার জন্য কাজ করছে ‘নতুন জীবন’। আমাদের সাধ্যের মধ্যে তাদেরকে (পথশিশু) সপ্তাহে দুইদিন পড়াশোনা করানো হয়। এ ছাড়াও তাদের চিকিৎসা, নিরাপত্তা, কাপড় বিতরণ এবং মাঝে মধ্যে খাবার সরবরাহ করা হয়। কিন্তু তাদের জন্য আরো অনেক কিছু করার আছে। এখনো তাদের জন্য নাইট শেল্টার করার সামর্থ্য আমাদের হয়নি। যেটা খুবই প্রয়োজন।

নতুন জীবনের সভাপতির বক্তব্যের উত্তরে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পথশিশুদেরকে রাস্তা বা ফুটপাতে থাকতে হবে না। তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই একটি জায়গা বরাদ্দ দেওয়া হবে। সেখানে নাইট শেল্টার নির্মাণ করে দেওয়া হবে।

খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন জীবনের উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সেটিও উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer