বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ৬:০৯ পিএম

কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী সুলতান মাসুদ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে নেয়ার আগেই শিশু মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন এই প্রতিবেশী সুলতান মাসুদ। এই বিষয়ে সকাল ৮টা পর্যন্ত পুলিশের বক্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...
Single Page Footer