ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ১০:০৮ এএম , আপডেট: ২৭/০৩/২০২৪ ১০:০৮ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকায় রিনা আকতার নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাসা থেকে লুটপাট করা হয়েছে স্বর্ণলংকার ও নগদ টাকা।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের রুমালিয়ার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ডাকাতির ঘটনা না অন্যকিছু জানা যায়নি।

নিহত রিনা আকতার ওই এলাকার হাফেজ আবু নাছেরের স্ত্রী।

প্রতিবেশিদের বরাতে স্থানীয় কাউন্সিলর ওসমাণ সরওয়ার টিপু বলেন, এলাকাবাসীদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে জবাই করার নারীর মরদেহ দেখতে পাই। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

এদিকে খবর পেয়ে কক্সবাজার সদর থানারপুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিলেন।

পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন,, এখনো ঘটনাস্থল থেকে তদন্ত চলছে। বিভিন্ন আলামত সংগ্রহসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...