প্রকাশিত: ২২/০৭/২০২৩ ৯:৫৯ পিএম , আপডেট: ২২/০৭/২০২৩ ১০:০১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।

জানা যায়, ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়।

পুলিশ এক নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবি রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের বাবা শুক্রবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দু’জনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer