প্রকাশিত: ২৮/১০/২০১৬ ৯:০৪ পিএম , আপডেট: ২৮/১০/২০১৬ ৯:০৫ পিএম

coxsbazar-28-10-16শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজারের আন্তঃজেলা ডাকাত সর্দার সৈয়দ হোসেন ও কলিমুল্লাহ কলির ৫ সহযোগিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদরের খুরুশকুল রুহুল্লার ডেইলের পূর্ব দক্ষিণে রাজেন্দ্র মেম্বারের ঘোনা সংলগ্ন পাহাড়ের উপরের আস্তানা হতে এসব ডাকাতকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে দু’টি দেশীয় তৈরি এলজি, ৪ টি কার্তুজ, ৩ টি কার্তুজের খোশা, ৩ টি ছোরা, ৪ টি মুখোশ ও ৫ টি লোহার রড।

কক্সবাজার সদর মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান , বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এসআই রহিমের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ একটি টিম খুরুশকুল এলাকায় পাহাড়ের উপরে অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় কুখ্যাত ডাকাত সৈয়দ হোসেন ওরফে মাটি ও কলিমুল্লা কলি তার ৫ সহযোগীকে। আটককৃতরা হলেন, শফিক, সোহেল, দেলোয়ার, মান্নান ও দিদার।

পুলিশ উক্ত আস্তানায় তল্লাশী করে দুটি দেশীয় তৈরি ২ টি এলজি, ৪ টি কার্তুজ, ৩ টি কার্তুজের খোশা, ৩ টি ছোরা, ৪ টি মুখোশ ও ৫ টি লোহার রড উদ্ধার করেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির জন্য মামলা দায়ের করা হয়েছে। ধৃত ডাকাতরা বিভিন্ন সময় ডাকাতি ও অপহরণ করে টাকা আদায় করে আসছিল।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer