প্রকাশিত: ০৩/০৪/২০১৭ ৬:২৫ পিএম

ছৈয়দ আলম ,কক্সবাজার থেকে::
মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা দুর্নীতির মামলায় কক্সবাজার জেলা প্রশাসনের এলও শাখার উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার ও এডভোকেট নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ এপ্রিল সোমবার সকাল ১০ টায় ও সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের এলাকায় পৃথক অভিনব অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে অভিযুক্ত আসামী দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে। অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর (এসি) গোলাম মোস্তফা ও ওসমান গণি। অপরদিকে দুদকের আরেকটি টিম একই মামলার আসামী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে কক্সবাজারের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে গ্রেপ্তারকৃতরা কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...