প্রকাশিত: ১৮/০৫/২০২২ ৯:২০ এএম


কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের সুগন্ধা এলাকায় অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলো- কক্সবাজার পৌরসভার ১২ ওয়ার্ড সুগন্ধা সৈকতপাড়া, সেলিনা অটো-রিকশার গ্যারেজে বাসকারী টেকনাফের উলিয়াবাদ ৪নং ওয়ার্ড এর জাহাঙ্গীর আলমের পুত্র বিক্রম ওরফে জসিম (৩৫) এবং কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড পেশকার পাড়া কাজী জুনায়েত এর বাড়ির ভাড়াটিয়া টেকনাফ সদরের ৭নং ওয়ার্ড কলেজপাড়ার নবী হোসেনের পুত্র মোঃ রুবেল (২৮)।

র‌্যাব-১৫ জানায়,১৬মে গোপন সংবাদের ভিত্তিতে তারা অবগত হয় যে, কক্সবাজার কলাতলীর সুগন্ধা বীচ সংলগ্ন বায়তুল মা’মুর জামে মসজিদের মূল গেইটের সামনে কতিপয় অপরাধী মাদকদ্রব্য বিক্রয় এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে।

তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি দল রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা, ১টি ছুরি ও ১ টি চাকু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।

র‌্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer