প্রকাশিত: ২৬/১২/২০১৯ ৮:১৫ পিএম

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্য এবং অন্যান্য নানা বিষয়ে পর্য টকসহ সোমবার থেকে ভিআইপি অনেক গেস্ট কক্সবাজারে অতিথি হয়ে এসেছেন। জনকোলাহলপূর্ণ এ সময়ে যানচলাচল এবং জনদুর্ভোগ কমাতে সড়কে দায়িত্বপালন করছিল টিএসআই ময়নাল হোসেন (৫৩)। বুধবার বেলা ১টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়নাল হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজার এলাকার শ্রীপুর এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। ৩৩ বছরের চাকরি জীবনে একাধিক পদোন্নতির পর সর্বশেষ তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রুমেল বড়ুয়া জানান, বড়দিনসহ নানা কারণে শৃংখলা বাহিনীর ডিউটি বেড়েছে কক্সবাজারে। মঙ্গলবার দিনগত রাতে সার্কিট হাউস রুটে দায়িত্বপালন শেষে বুধবার সকালে আবারো ডিউটিতে দাঁড়ান ময়নাল। সকাল সাড়ে ৮টার দিকে অকস্মাৎ বুকে ব্যাথা অনুভব হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ময়নালকে। সেখানে নেয়ার জন্য সরকারি এ্যাম্বোলেন্সে তোলা হলে বেলা ১২টা ২৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি পুলিশ লাইন্স নিয়ে বিকালে প্রথম জানাজা সম্পন্ন করা হয়। পরিবারের লোকজন পৌছালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ পাহারায় বাড়িতে পাঠানো হয়েছে। সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...