প্রকাশিত: ২৩/১০/২০১৯ ৬:১২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা প্রদানে অনৈতিক অর্থ নেওয়া ও অনৈতিক অর্থের বিনিময়ে একজনের জমির ক্ষতিপূরণের টাকা অপরজনকে দেওয়ার অভিযোগ এনে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আফসারুল আফসার সহ ১৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত ২৫/২০১৯ নম্বর ফৌজদারী দরখাস্তটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ খারিজ করে দিয়েছেন।

বুধবার ২৩ অক্টোবর কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর আদালতে ফৌজদারী দরখাস্তটি দায়ের করা হয়েছিলো। বিষয়টি কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন নিশ্চিত করেছেন।

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম ডা. আমান উল্লাহ’র পুত্র কেফায়েতুল ইসলাম বাদী হয়ে ফৌজদারী দরখাস্তটি দায়ের করেছিলেন। আদালত সুত্রে জানা গেছে, ফৌজদারী দরখাস্তটি তদন্ত করতে দেওয়ার মতো কোন উপাদান না থাকায় দরখাস্তটি খারিজ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...