প্রকাশিত: ১১/০১/২০১৭ ৭:২৯ এএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::

দীর্ঘদিন ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে মানষিকভাবে বির্পযস্ত এক গৃহবধু আত্ম হত্যা করেছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালী গ্রামে ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালী গ্রামের আবু ছিদ্দিকের স্ত্রী তাহেরা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস রোগে ভোগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসাও করেন। কিন্তু এই রোগটি দীর্ঘদিন সেরে না ওঠায় কারণে সে চরম ভাবে মানষিক যন্ত্রণায় কাতর হন।

গৃহ বধু তাহেরার ভাই স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবদুল হক জানান, তার বোন তাহেরা ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে মানষিক যন্ত্রণায় ভোগেন। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ১টার মধ্যে স্বামীর ঘরের সকল সদস্যদের অনুপস্থিতির সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান,খবর পেয়ে আমার বোনের মৃত দেহ উদ্ধার করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কক্সবাজার থেকে বিনা ময়না তদন্তে বোনের মৃত দেহ দাফনের জন্য সন্ধ্যায় অনুমতি নেওয়া হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছেন, গৃহবধু তাহেরার আত্মহত্যা ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer