প্রকাশিত: ১৬/০১/২০১৭ ৮:৩১ এএম

উখিয়া নিউজ ডটকম::

রামুতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। রোববার সন্ধ্যায় রামু রাবার বাগান এলাকাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা হাজী মো. ইসলামের পুত্র শাহিনুর রহমান (২৪), একই এলাকার মৃত আবদুল হালিমের পুত্র শফিউল আলম (১৮) ও কক্সবাজার শহরের পাহাড়তালী এলাকার মো. কাশেমের পুত্র মিজানুর রহমান (২০)।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত রাবার বাগান এলাকায় অবস্থান করছে। এই খবর পেয়ে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, তিনটি ছোরা এবং চাপর হাজার ইয়াবা ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, আটকৃকতরা রামু থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer