প্রকাশিত: ২৭/১২/২০১৯ ৭:১৬ পিএম , আপডেট: ২৭/১২/২০১৯ ৭:১৬ পিএম
ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং ১০ জন নিঁখোজ রয়েছেন। আজ সকাল সাড়ে সাতটায় কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।

এদের মধ্যে একজনের লাশ ও ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার সকালে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে এলএনজি বাহী জাহাজ ও সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ১২জন ওই দুটি জাহাজের হেফাজতে রয়েছেন। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সৈয়দ নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে একজনের লাশ পাওয়া যায়। এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল ইসলাম। নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...