উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ৫:৫২ পিএম

কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরো তিন জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

তারা হলেন কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) ও আরমান (২২)। এর আগে শনিবার সকালে আয়ুব আলী (৫৮) ও সোমবার সকালে ওসমান গনির (৬০) মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারিঘাট জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এখন আরো পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় আছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপর দু’জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...