উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৬:৫৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় টমটম গাড়ি উল্টে মোজাহেরুল হক মেহেরী (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিজার্ভপাড়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষক পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার মৃত মো. কালামিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া গ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা মোজাহেরুল হক মেহেরী মাদ্রাসা থেকে ডুলাহাজারার বাড়িতে যাওয়ার সময় ডাক বাংলো নামক স্থানে পৌছলে টমটম গাড়ি উল্টে যায়। এসময় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যথরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি লামা উপজেলা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব ছিলেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিদারুল ইসলাম বলেন, টমটম গাড়ি উল্টে মারাত্মকভাবে আহত হন মোজাহেরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যটরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...