প্রকাশিত: ০৬/০৭/২০২২ ৯:১০ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন (২৫) হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার আজিজ সিকদারকে প্রধান আসামি করে ১৭বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি আছে আরো ১২ জন।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন নিহতের ভাই নাসির উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, হত্যার ঘটনায় সন্দেহভাজন আটক হয়ে কারান্তরীন ৬ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রধান আসামি আজিজ সিকদারকে এখনো থানায় হস্তান্তর করেনি র‌্যাব। সব আসামি গ্রেফতারে জন্য অভিযান চলছে।

ঘটনার দিন অভিযুক্ত এসআই রায়হানের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মো. সেলিম উদ্দিন।

এদিকে, ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, রবিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে খুরুশকুল ডেইলপাড়া এলাকায় ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

সে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং খুরুশকুল ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...