উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ৮:২৮ এএম
Single Page Top

কক্সবাজারের জেলা পুলিশে বড় রদবদলের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ রদবদল করা হয়েছে। কিন্তু জেলা পুলিশের দাবি, নিয়মিত কার্যক্রমের অংশ এটি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাক্ষরিত আদেশে পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ওসমান গণিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইমন কান্তি চৌধুরীকে জেলা গোয়েন্দা শাখায় বদলির আদেশ দেন।

পরেরদিন এক আদেশে পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দারকে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক হিসেবে বদলী করেন। একইদিন অপর এক আদেশে কক্সবাজার সদর সার্কেল অফিসের পরিদর্শক মো. শামীম হোসেনকে উখিয়া থানার ওসি হিসেবে ও জেলা গোয়েন্দা শাখার ওসি আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদকে পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলী করেন পুলিশ সুপার। একইদিন আরেকটি আলাদা আদেশে পুলিশ লাইনে সংযুক্ত পরিদর্শক মোহাম্মদ ইলিয়াসকে পেকুয়া থানার ওসি, চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদকে জেলা গোয়েন্দা শাখার ওসি ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে চকরিয়া থানার ওসি হিসেবে বদলী করা হয়। এর একদিন পরে ১৫ নভেম্বর পুলিশ লাইনে কর্মরত পরিদর্শক মোহাম্মদ সোহরাব আল হোসাইনকে চকরিয়া সার্কেল অফিসে পরিদর্শক হিসেবে বদলী করা হয়।

এব্যাপারে কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য তিনদিনের মধ্যে নয় পরিদর্শককে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও থানায় বদলী করা হয়। জেলার বাসিন্দাদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলা পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer